ইনফান্তিনোর সমালোচনার পর ফিফার শীর্ষ কর্মকর্তা কেভিন লামুরের বিদায়
ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বে অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রকাশ্য সমালোচনা করার কয়েক সপ্তাহ পরই তার বিদায়ের খবর এলো। এ বিষয়ে খবর জানিয়েছে রয়টার্স।
ফিফা সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জানায়, লামুরের সঙ্গে সংস্থাটির কর্মসম্পর্ক ওই দিনই শেষ হয়েছে। বিবৃতিতে তার প্রায় দুই বছরের সেবার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হলেও তার বিদায়ের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
লামুর ২০২৪ সালের নভেম্বরে ফিফার শীর্ষ নেতৃত্বে যোগ দেন। এর আগে ২০১৬ সালে ইনফান্তিনোকে ফিফা সভাপতি নির্বাচিত করার প্রচারণায় তার ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবে কাজ করেছিলেন তিনি।