দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

দেশের চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল–২০২৬। অভিবাসন, দেশান্তর, স্বপ্ন, সংগ্রাম, পরিচয় সংকট, বিচ্ছেদ, প্রত্যাবর্তন এবং নতুন জীবনের সন্ধানে মানুষের বহুমাত্রিক অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের আয়োজকরা ইতোমধ্যে অফিসিয়াল সিলেকশনের তালিকা প্রকাশ করেছেন। দেশ ও বিদেশ থেকে জমা পড়া অসংখ্য চলচ্চিত্রের মধ্য থেকে কঠোর যাচাই-বাছাই ও মূল্যায়নের মাধ্যমে মোট ২৩টি চলচ্চিত্র চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে ন্যাশনাল ক্যাটাগরিতে ১৩টি এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ১০টি চলচ্চিত্র স্থান পেয়েছে। নির্বাচিত এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকেই বিচারকদের রায়ে বিভিন্ন বিভাগে বিজয়ী ঘোষণা করা হবে।

বিশ্বজুড়ে অভিবাসনের গল্প ভিন্ন হলেও মানুষের স্বপ্ন, সংগ্রাম, অনিশ্চয়তা, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা এবং নতুন ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষা যেন একই সুতোয় গাঁথা। সেই মানবিক বাস্তবতাকেই চলচ্চিত্রের ভাষায় তুলে ধরার প্রয়াসে আয়োজিত হয়েছে এই ব্যতিক্রমধর্মী উৎসব। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের কাজ একই মঞ্চে প্রদর্শিত হওয়ায় এটি চলচ্চিত্রপ্রেমীদের জন্যও একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে স্থান করে নিয়েছে ‘বৈদেশ’ চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ইভান মনোয়ার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর সাব্বির আহমেদ শ্রাবণ। চলচ্চিত্রটি অফিসিয়াল সিলেকশনে অন্তর্ভুক্ত হওয়াকে নির্মাতা ও কলাকুশলীরা তাদের সৃজনশীল কাজের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *