সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য — Copy
এরপর নিজ জেলা পাবনায় দেওয়া আরেকটি বক্তব্যেও আলোচনায় আসেন সাহাবুদ্দিন। নিজের রাজনৈতিক অতীতের কথা তুলে ধরে তিনি বলেন— ‘আমি ভেসে আসিনি, একেবারে রাজপথ থেকেই বঙ্গভবনে গিয়েছি। পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি।’
নিজের রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করে তিনি জানান, বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন এবং রাজনৈতিক কারণে কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। এ বক্তব্যের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি পদে তার আসাকে দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সংগ্রামের ফল হিসেবে তুলে ধরেন। বক্তব্যটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
তবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ঘিরে সবচেয়ে বড় রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক তৈরি হয় ২০২৪ সালের ৫ আগস্টের পর। ওই দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানিয়েছিলেন, শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তীতে এক সাক্ষাৎকারে তার বক্তব্য ছিল— ‘আমার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই।’