বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে
বিশ্বকাপের তারকাদের নিয়ে আরেকটি তালিকা প্রকাশিত হয়েছে। চমৎকার পারফরম্যান্স করার পর সেখানে এক নম্বরে আছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে স্পেনের কাছে সেমিফাইনালে ২-০ গোলে বিদায় নেয় ফ্রান্স। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারে তারা। সেই ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ড টুর্নামেন্ট শেষ করেছেন ১০ গোল করে। আর্জেন্টিনার লিওনেল মেসিকে টপকে ২২ গোলে হয়েছেন বিশ্বকাপের শীর্ষ গোলদাতা। এবার আরেকটি ক্যাটাগরির শীর্ষে থাকলেন।