গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টে অংশ নেবে ২১ ক্লাব, থাকছে ১৪ ইভেন্ট

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টে অংশ নেবে ২১ ক্লাব, থাকছে ১৪ ইভেন্ট

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শেরাটন ঢাকা বানানীর ১৪তম তলার এরিয়াল হলে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, বহুল প্রতীক্ষিত এই ক্রীড়া উৎসব আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের আসরে দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে মোট ১৪টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে।

ইভেন্টগুলোর মধ্যে রয়েছে—১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় মোট ২১টি ক্লাবের প্রায় ১ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন।

অংশগ্রহণকারী ক্লাব:

১. অল কমিউনিটি ক্লাব লিমিটেড ২. গুলশান নর্থ ক্লাব লিমিটেড ৩. বাঘা ক্লাব ৪. আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড ৫. বানানী ক্লাব লিমিটেড ৬. ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *