ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার
একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দেখা যেত। আশির দশকে শুরু হয়ে দুই হাজার সালের আগ পর্যন্ত এই ট্রেন্ড ছিল। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো তারকারা ছিলেন কার্লোস ভালদেরামো, ডেভিড বেকহ্যাম, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রোনালদিনহোরা।
এখন স্টাইলে পরিবর্তন এসেছে। ফুটবলাররা এখন ফেড কাট দিয়ে মাঠ নামতে পছন্দ করেন। তবে একটু ব্যতিক্রম মার্ক কুকুরেয়া, মাতেও গুয়েন্ডোজি ও বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী।
কুকুরেয়ার লম্বা চুল রাখার পেছনের গল্পটা অবশ্য হৃদয়বিদারক। অন্যরা কাঁচির নিচে নিজেদের সঁপে দিতে পারলেও স্পেনের ডিফেন্ডার সহজে পারবেন না। কেন পারবেন না তারই গল্প এবার শুনিয়েছেন ২৮ বছর বয়সি ডিফেন্ডার।
বড় ছেলের জন্যই তিনিই চুল কাটেন না। কুকুরেয়ার তিন সন্তান। মাতেও, রিও ও বেলা। এর মধ্যে বড় ছেলে মাতেও অটিজমে ভুগছেন। ৩ বছর বয়সে তার এ সমস্যা ধরা পড়ে।