ঢাকাসহ ৫ বিমানবন্দরে চাকরির সুযোগ, ২০ বছর হলেই আবেদন
রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিমানবন্দরে চাকরির সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটির রিজার্ভেশন ও টিকিটিং বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ২০ বছর হলেই আবেদন করা যাবে। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এ নিয়োগের আবেদন চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।