বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা
উত্তর আমেরিকা বিশ্বকাপ ফুটবল যেমন অনেক তরুণ তারকাকে উপহার দিয়েছে, তেমনই বেশ কয়েকজন বিশ্বখ্যাত তারকাকে উপহার দিয়েছে চরম হতাশা। নামের সঙ্গে পারফরম্যান্সের মিল না থাকায় স্পোর্টস মিডিয়া ‘ব্লিচার রিপোর্ট’ বানিয়ে ফেলেছে এই বিশ্বকাপের সবচেয়ে হতাশাজনক একাদশ। আর এই দলের নেতৃত্ব ও আক্রমণভাগের মূলে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
একাদশের প্রধান কোচ হিসেবে রাখা হয়েছে পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজকে, যার অধীনে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পর্তুগালকে।
অবসর ভেঙে ফিরে আসলেও গোলপোস্টের নিচে পুরোনো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ ছিলেন ম্যানুয়েল ন্যুয়ার। কুরাসাও ও আইভরি কোস্টের বিপক্ষে গোল খাওয়া এবং গ্রুপ পর্বের ম্যাচে ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে। তাই ফ্লপ একাদশের গোলরক্ষকের দায়িত্ব পেয়েছেন তিনি।