নিখোঁজ পাইলটদের সন্ধানে কাতারে তদন্তকারী দল পাঠাতে চায় ইরান
কাতারে নিখোঁজ তিন ইরানি পাইলটের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে ইরান। তাদের কী হয়েছে, তা নিশ্চিত করতে কাতারে ইরানি তদন্তকারী দল পাঠানোর অনুমতি দিতে দোহার প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। রোববার (১৬ আগস্ট) ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ বাঘেরজাদেহ অভিযোগ করেছেন, কাতারি কর্মকর্তারা তদন্তে বারবার দেরি করছেন এবং নিখোঁজ পাইলটদের ইরানে ফেরানোর পথও আটকে দিচ্ছেন।
নিখোঁজ তিন পাইলট হলেন- জাভাদ সালেহি, আবদোলমজিদ দাশতিয়ান ও ওমরান বেহরাভেশিয়ান। ইরানের দাবি, গত ২ মার্চ দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তারা বেঁচে যান এবং কাতারি বাহিনীর হাতে আটক হন।
এই ঘটনায় চতুর্থ পাইলট মাজিদ কাজেমি নিহত হন। পরে তার মরদেহ ইরানে ফেরত পাঠানো হয়।