পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাসুলপ্রেম, আত্মশুদ্ধি, উত্তম চরিত্র গঠন এবং মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

ওলামা মিশন বাংলাদেশের উদ্যোগে সোমবার (১৭ আগস্ট) বিকেলে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ শতাধিক আলেম-ওলামা, আশেকে রাসুল ও ইসলামী চিন্তাবিদ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)।

প্রধান অতিথির বক্তব্যে কুদরত এ খোদা মহানবী (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠিত না হলে পরিবার, সমাজ কিংবা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *